বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৬

সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চারটি অর্থ আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত ও তিনটি মামলায় পরোয়ায়ানাভুক্ত পলাতক আসামিসহ তিন জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ,আর এ ঘটনা গুলো মাদারীপুরের। খুলনার সোনাডাঙা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো, মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের শহীদ সূয্যমনি সড়ক এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম (৫৫), একই ইউনিয়নের খৈয়রভাঙ্গা এলাকার মৃত চাঁন মিয়া কাজীর ছেলে জামাল কাজী (৪২) ও দেরাজ উদ্দিন হাওলাদারের ছেলে হায়দার হাওলাদার (৩৫)। এর মধ্যে চারটি অর্থ আত্মসাৎ মামলায় প্রায় আড়াই বছরের সাজাপ্রাপ্ত ও তিনটি মামলায় পরোয়ায়ানাভুক্ত আসামি মো. রফিকুল ইসলাম, মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি জামাল কাজী ও ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি হায়দার হাওলাদার।
বুধবার (২৭ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে খুলনার সোনাডাঙা এলাকায় পরিচয় গোপন করে প্রায় গত চার বছর ধরে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ একজন পরোয়ানাভুক্ত আসামি বসবাস করছে। পরে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুর হক ও সৈয়দ হাসিব আহমেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল খুলনার সোনাডাঙা এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করে। এরপর বুধবার দুপুরে আদালতে মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
মাদারীপুর সদর মডেল থানার ওসি জনাব, এএইচএম সালাউদ্দিন বলেন, চারটি মামলায় সাজাপ্রাপ্ত ও তিনটি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রফিকুল নিজের পরিচয় গোপন করে খুলনায় আশ্রয় নিয়েছিল। একই কাজ করেছিল সাজাপ্রাপ্ত আরেক আসামি জামাল ও হায়দার।