ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চোর সন্দেহে আটক দুইজন হাতকড়াসহ পালিয়ে গেছেন, আর এ ঘটনা বগুড়ার নিশিন্দারা পুলিশ ফাঁড়ির। দায়িত্বে অবহেলায় এক কর্মকর্তাসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
পলাতক একজনকে আদমদীঘি থেকে হাতকড়াসহ গ্রেফতার করা হয়েছে এবং অন্যজন লাপাত্তা রয়েছেন।
বগুড়া সদর থানার ওসি জনাব, সাইহান ওলিউল্লাহ সোমবার রাতে সাংবাদিকদের জানান, দায়িত্ব অবহেলার কারণে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ইতোমধ্যে পলাতক একজনকে হাতকড়াসহ গ্রেফতার করা হয়েছে এবং অপরজনকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।