শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০৯

এক কর্মচারীকে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে এক মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কর্মচারী নিহত হয়েছে, আর এ ঘটনা ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের ঘাটারচর এলাকায়। নিহত কর্মচারীর নাম সৌমেন দাস (৩৫)। তিনি পিরোজপুর জেলার শাখাড়ীকাঠি গ্রামের সুকুমার দাসের ছেলে। তিনি ছয় বছর যাবৎ এই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চাকরি করতেন।
এ ঘটনায় পুলিশ ঘাতক মো. হযরত আলীকে (২০) আটক করেছেন।
শুক্রবার (২২ মার্চ) মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে আসা যুবক হযরত আলী ঘুমন্ত কর্মচারী সৌমেনকে ধারাল ছুরি দিয়ে গলায় আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পৌঁছে সেই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মেঝেতে লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মোস্তফা কামাল বলেন, ঘটনাটি মর্মান্তিক।
এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।