ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে তাপমাত্রা ক্রমাগত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (২৩ মার্চ) সকালে দেওয়া আবহাওয়ার বর্ধিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এ অবস্থায় শনিবার (২৩ মার্চ) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।