বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৬

একটি বাড়িতে ডাকাতির ঘটনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফিল্মি স্টাইলে একটি ডুপ্লেক্স বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে, আর এ ঘটনা ঢাকার সাভারে। ডাকাত দলের সদস্যরা গাছ বেয়ে ছাদে উঠে বাড়ির ভেতরে প্রবেশ করে। পরবর্তী সময়ে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নিয়েছে।
গতকাল বৃহস্পতিবার পৌরসভার রাজাসন এলাকার একটি বাড়িতে এ ডাকাতি হয়। ডাকাত দলে বোরকা পরা এক নারী সদস্য ছিল বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাড়ির মালিক নূরুল ইসলাম বলেন, বাড়ির নিচতলায় তারা থাকেন। ওপরে নির্মাণকাজ চলছে। ডাকাতরা বাড়ির পাশের গাছ বেয়ে ছাদে ওঠে। তারপর সিঁড়ি দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। ডাকাত দলে এক বোরকা পরা নারীসহ মোট সাত জন ছিল। তারা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে ৮ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকাসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।
সাভার মডেল থানার ওসি জনাব, আকবর আলী খান বলেন, ডাকাতির ঘটনায় আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের দ্রুত শনাক্ত করার কাজ চলছে।