ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দলনেতাসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছেন র্যাব, আর এ ঘটনা ঢাকা রাজধানীর আবদুল্লাহপুর ও গাজীপুরের টঙ্গীতে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একাধিক আভিযানিক দল তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, শহিদুল (৩১), ফারুক (২৪), শামীম (১৯), হৃদয় (২২), আলমগীর হোসেন (২৫), জাহিদ (১৯) সবুজ (২৪)। তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি লোহার রড, একটি সুইচ গিয়ার চাকু, দুইটি খুর, দুইটি সাইকেলের চেইন উদ্ধার হয়েছে।
র্যাব-১ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার জনাব, মাহফুজুর রহমান জানান, আবদুল্লাহপুর ও টঙ্গীতে অভিযান চালানো হয়। এ সময় ওই ৭ জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে টাকার বিনিময়ে যে কোনো পক্ষের হয়ে মারামারি, দখলবাজি, পিকেটিং, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অনৈতিক কাজ করে তারা।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।