বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১০

কয়েকজন গ্রেফতার অস্ত্র তৈরির সরঞ্জাম সহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আন্তঃজেলা ডাকাত সর্দার আবছারের সহযোগী ও মহেশখালীর পাহাড়ি এলাকা থেকে অস্ত্র তৈরির কারিগর পিতা-ছেলেসহ চারজনকে গ্রেফতার করেছেন র‌্যাব-১৫, আর এ গ্রেফতারের ঘটনা কক্সবাজারের রামু থেকে। এ সময় অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম এবং গান পাউডার ও অস্ত্র বিক্রয়লব্ধ টাকা জব্দ করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) পৃথক সময়ে পৃথক অভিযানে এসব ডাকাত ও অস্ত্র তৈরির কারিগর এবং আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। আইনগত ব্যবস্থা নিতে শনিবার রাতে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার জনাব, আবু সালাম চৌধুরী।
গ্রেফতারকৃতরা হলো, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের থিমছড়ির মনছুর আলম (২০)। তাকে রামুর ঘোনারপাড়া হতে গ্রেপ্তার করা হয়।
মহেশখালী হতে গ্রেপ্তার করা হয়, কালারমারছরার অফিসপাড়ার পাহাড়তলী এলাকার ও বর্তমানে চকরিয়ার বরইতলীর বাসিন্দা ফরিদুল আলম (৫৪) ও তার ছেলে জিসাদ ওরফে সোনা মিয়া (২২) ও বাহিম (২০)।