বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১০

এক যুবক গ্রেপ্তার পর্নোগ্রাফি মামলায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পর্নোগ্রাফি মামলায় ঝিনাইদহের কালীগঞ্জে তুষার খান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ২নং জামাল ইউনিয়নের নাটোপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তুষার খান উপজেলার জামাল ইউনিয়নের বাসিন্দা।
মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ জানান, গোসলের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করায় ভুক্তভোগী এক গৃহবধূ কালীগঞ্জ থানায় মামলা করেন।
এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আবু আজিফ জানান, পর্নোগ্রাফি মামলায় তুষার খানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।