শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১৭

জবাই করে হত্যা এক যুবককে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রতিপক্ষের হামলায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর গ্রামে নান্নু মিয়া (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলার যদুবয়রা ইউনিয়নের চাঁদপুর গ্রামের একটি কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করেছেন পুলিশ। নান্নু মিয়া একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
এ ঘটনার পরপরই প্রতিপক্ষ গ্রুপের লোকজনের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, নান্নু মিয়া ইফতার শেষ করে বাড়ি থেকে কেশবপুরে তার মাছের খামারে যাচ্ছিলেন। সে সময় দুর্বৃত্তরা তাকে ধরে একটি কলাবাগানে নিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আকিবুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
লাশ উদ্ধার করা হয়েছে এবং নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।