ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঘুমন্ত অবস্থায় মা রশিদা খানমকে গলা কেটে হত্যার দায়ে ছেলে নাহিদ ইমরান নিয়নকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত, আর এ ঘটনা সিরাজগঞ্জে। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জনাব, মো. আবুল বাশার মিঞা আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত নাহিদ ইমরান নিয়ন সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক এলাকার বাসিন্দা।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জেবুন্নেসা এ তথ্য নিশ্চিত করেছেন।