বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১১

তিন দোকানে চুরি এক রাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মেসার্স জননী ফার্মেসি, বায়জিদ সাইকেল স্টোর ও আলমগীর মুদি স্টোরে চুরি সংঘটিত হয়েছে, আর এ চুরির ঘটনা যশোরের শার্শার গোগা বাজারে। বুধবার (৬ মার্চ) গভীর রাতে চোরেরা তিন দোকান থেকে নগদ দেড় লাখ টাকা চুরি করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
জননী ফার্মেসির মালিক আব্দুল হামিদ জানিয়েছেন, তিনি প্রতিদিনের মতো বেচাবিক্রি শেষে ক্যাশে নগদ ৭০ হাজার টাকাসহ বেশ কিছু খুচরা টাকা রেখে বাসায় যান। সকালে দোকান খুলে দেখেন ঘরের টিন কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে টাকা নিয়ে গেছে।
একই সময় আলমগীর মুদি স্টোরের দোকানের ভেন্টিলেটর ভেঙে চোরেরা নগদ ৭০ হাজার টাকা নিয়ে যায়। এ ছাড়া বায়েজিদ সাইকেল স্টোর নামের দোকান থেকে সাইকেল বিক্রির ১০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা।
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি (ওদন্ত) কাজী শহিদুল ইসলাম বলেন,
অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।