বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৬

লাখ টাকা জরিমানা রেস্টুরেন্টকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত, আর এ জরিমানা করা হয় ঢাকা রাজধানীর গুলশান-২ নম্বরে একটি রেস্টুরেন্টকে। রেস্টুরেন্টটিতে ট্রেড লাইসেন্স ছাড়া অন্য কোনো অনুমতি নেই।
বুধবার (৬ মার্চ) ঢাকা ডিএনসিসি অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, জুলকার নায়েন এ আদালত পরিচালনা করেন। তার সঙ্গে ছিলেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মাহমুদুল হাসান।
এছাড়া গুলশানে আর একটি ভবনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অন্য একটি রেস্তোরাঁকে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, জুলকার নায়েন বলেন, নিরাপদ খাদ্য আইনে একটি রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যান্য সংস্থার অনুমোদন নিতে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে অনুমোদন না নিতে পারলে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হবে।