বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৫৪

দুইপক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমি নিয়ে বিরোধের জের ধরে সিরাজগঞ্জের শাহজাদপুরে দুইপক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের ফলার আঘাতে দুলাল মল্লিক (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (২ মার্চ) সন্ধ্যায় উপজেলার কৈজুরী ইউনিয়নের ঠুঁটিয়ার চরে এ ঘটনা ঘটে। নিহত দুলাল মল্লিক ওই গ্রামের মৃত আব্দুল হাকিম মল্লিকের ছেলে।
আহতদের মধ্যে দুলাল মল্লিককে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শাহজাদপুর থানার ওসি জনাব, খায়রুল বাশার জানান, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ফলার আঘাতে দুলাল মল্লিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের মরদেহ উদ্ধারের পর থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।