বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৫৪

বিজিইপিএ-এর বনভোজন ও নবীন বরণ সম্পন্ন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সরকারি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিজিইপিএ) এর বার্ষিক বনভোজন, মিলন মেলা ও নবীন বরণ। শুক্রবার (১লা মার্চ) ২০২৪ইং গাজীপুরের কালিয়াকৈর উপজেলাধীন মধ্যপাড়া ইউনিয়নের শাহীনবাগ রিসোর্টে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সাংবাদিক ও গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত। আরও উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ আলতাফ হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা: আলতাফ হোসেন এবং সঞ্চালনায় ছিলেন আবিদা সুলতানা।
আরও উপস্থিত ছিলেন প্রফেসর নজরুল ইসলাম,জাতীয় সংসদ মেডিকেল এর সিনিয়র ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ আনিসুর রহমান,
মোঃ রুবেল, আনজুমান আরা বেগম, মোঃ লাবলু মিয়া,মোহাম্মদ রাফি উদ্দিন রনি, মোহাম্মদ আনিসুর রহমান প্রমুখ।