বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৫৪

বার্ষিক সাধারণ সভা নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ সমিতির।

ডেইলি ক্রাইম বার্তা : ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নেত্রকোণায় পল্লী বিদ্যুৎ সমিতির। নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করব,আলোকিত বাংলাদেশ গড়বো এ প্রতিপাদ্যকে সামনে রেখে পল্লী বিদ্যুৎ সমিতির এই ২৬ তম বার্ষিক সাধারণ সভা।
নেত্রকোণার রাজেন্দ্রপুর অফিস প্রাঙ্গণে নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি এ সভার আয়োজন করেন।
নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালনা বোর্ডের সভাপতি মোহাম্মদ মাহবুব আলমের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় সমিতির সার্বিক কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাসুম আহমেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমিতি বোর্ডের সহ-সভাপতি সত্যজিৎ সরকার, সচিব শরিফ আল মারুফ, কোষাধক্ষ্য নিনা নাসরিন, এলাকা পরিচালক মো. ফজলুল হক, মনোনীত এলাকা পরিচালক মো. শেখ কামাল, মো.আব্দুল গণি আকন্দ, সৈয়দ মোহাম্মদ মাকসুদুল হক, নুরজাহান আখতার খানম, মোছা.সফুরা আক্তার প্রমুখ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”