শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০৫

আবহাওয়া অধিদপ্তরের খবর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বৃষ্টির সম্ভাবনা নেই সারাদেশে আগামী তিন দিন, জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। দিনের তুলনায় রাতের তাপমাত্রা কম থাকবে। আগামী ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়া পূর্বাভাসে।
গতকাল বুধবার আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আগামীকাল শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এরমধ্যে শুক্রবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।