বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০৪

মরদেহ উদ্ধার এক এনজিও কর্মীর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সবিতা রানী বসাক নামে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার কেশরগঞ্জ বাজারের ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
সবিতার বড় ভাই নিরমল চন্দ্র বসাক (৫০) জানান, তার ছোট বোন সবিতা একটি এনজিওতে মাঠকর্মী হিসাবে কেশরগঞ্জ বাজার শাখায় চাকরি করতেন। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ রোগে ভুগছিলেন। গত ২৬ ফেব্রুয়ারি অফিসের কাজ শেষে বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরেন। পরদিন মঙ্গলবার সকাল ৭ টা ৩০মিনিটের সময় ভিকটিমের সহকর্মী নাফিজা আক্তার তার ভাড়া বাসায় ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ পাননি। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দিয়ে দেওয়া হয়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ জানান, তিনি হয়তবা রাতে স্ট্রোক করেছিলেন। পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।