শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:২৬

হত্যা করে অটোরিকশা ছিনতাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ধানক্ষেত থেকে ৫৫ বছর বয়সী একজন অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা রংপুর মহানগরীর নয়াহাটের। তাকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর হাজিরহাট থানার নয়ারহাট বাজারের কাছে রংপুর-বদরগঞ্জ সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃতের নাম জাহিদুল ইসলাম। তিনি গঙ্গাচড়া উপজেলার বুড়িডাঙ্গী এলাকার মৃত খরকু মিয়ার ছেলে এবং পেশায় তিনি একজন অটোরিকশা চালক।
আরপিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব, মো: শাহনুর আলম পাটোয়ারী জানান, আমাদের ধারণা, অটোরিকশাটি ছিনতাইয়ের পর মঙ্গলবার ভোরের দিকে তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদনের পর জানা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে অভিযানও চালানো হচ্ছে।