সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০৬

ব্যবসায়ীর লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই লঞ্চের মাঝখানে চাপা পড়ে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় ঢাকার সদরঘাট টার্মিনাল এলাকায় বুড়িগঙ্গা নদীতে নিখোঁজ দুই ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছেন পুলিশ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুই দিন পর তাদের লাশ বুড়িগঙ্গায় ভেসে উঠেছে।
সদরঘাট নৌ থানার ওসি জনাব, আবদুস সোবাহান জানান, বৃহস্পতিবার রাতে সদরঘাট এলাকা থেকে একটি নৌকায় চড়ে ৫ যাত্রীসহ তারা কেরানীগঞ্জ যাওয়ার পথে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নৌকা ডুবে যায়।
এ সময় মাঝিসহ তিন যাত্রী পাড়ে উঠতে সক্ষম হয়। তবে সেলিম ও আতাউর এই দুই ব্যবসায়ী নিখোঁজ থাকে। সদরঘাট ফায়ার সার্ভিসের ডুবুরিরা বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার দিনভর অনেক চেষ্টা ও খোঁজাখুঁজি করেও নিখোঁজদের উদ্ধার করতে পারেনি।
শনিবার প্রথমে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার রহমান ডকইয়ার্ডে সামনে সেলিমের লাশ ভেসে ওঠে। পরে বিকালে একই থানার মিরেরবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীতে আতাউরের লাশটিও ভেসে ওঠে। নৌ পুলিশ দুটি লাশই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জনাব, মাহবুব আলম সুমন বলেন, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং শনিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।