বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৪

কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ঢাকা রাজধানীতে কিশোর গ্যাংয়ের সাত গ্রুপের ৩৭ সদস্যকে গ্রেফতার করেছেন র‌্যাব-১। ঢাকা রাজধানীর বিমানবন্দর, বনানী, মহাখালী, টঙ্গী ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র‍্যাব বলছে, স্থানীয় বিভিন্ন বড় ভাইদের হয়ে কাজ করে এই সব কিশোর গ্যাং সদস্যরা।
এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাজা, ২৪টি মোবাইল, ১টি ব্লেড, ১টি কুড়াল, ১টি পাওয়ার ব্যাংক, ৫টি রড, ১৬টি চাকু, ৩টি লোহার চেইন, ১টি হাতুড়ি, ১টি উচ্চ শব্দ সৃষ্টি করা মোটরসাইকেল এবং নগদ ২৪ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় র‍্যাব-১ এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মোসতাক আহমেদ।