ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছেন পুলিশ, আর এ উদ্ধারের ঘটনা দিনাজপুরের বিরল উপজেলা থেকে। উপজেলার আজিমপুর ইউনিয়নের কুচিলাপুকুর গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়।
আজিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল চৌধুরী মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, জামতলী বাজারের পাশে পুকুর খনন করার সময় মূর্তিটি পাওয়া যায় এবং পরে সেটি আসাদুলের বাড়িতে রাখা হয়।
বিরল থানায় খবর দিলে পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহাজাদ হোসেনসহ অন্য পুলিশ সদস্যরা গিয়ে সেটি থানায় নিয়ে যান।