ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৫০ হাজার টন পেঁয়াজ বাংলাদেশে রফতানির অনুমতি দিয়েছে ভারত। রফতানিকারকরা ৩১ মার্চ পর্যন্ত এই পেঁয়াজ বাংলাদেশে রফতানি করতে পারবেন। শিগগিরই রফতানি কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের ভোক্তাবিষয়ক অধিদফতরের সচিব রোহিত কুমার সিং সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, আমরা বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ, মরিশাসে এক হাজার ২০০ টন, বাহরাইনে তিন হাজার টন এবং ভুটানে ৫৬০ টন পেঁয়াজ অবিলম্বে রফতানির অনুমতি দিয়েছি।
তিনি আরও জানান, ব্যবসায়ীদের ৩১ মার্চ পর্যন্ত এই পরিমাণ রফতানি করার অনুমতি দেয়া হয়েছে এবং এই লক্ষ্যে কাজ চলছে।