বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নেত্রকোনায়।

ডেইলি ক্রাইম বার্তা : ভাষা শহীদদের স্মরণ করে ফেব্রুয়ারীর বিনম্র শ্রদ্ধায় নেত্রকোনা জেলা শহরে সকল শ্রেণি-পেশার মানুষ।
বুধবার (২১ ফেব্রুয়ারী) প্রথম প্রহরে নেত্রকোনা মেছুঁয়া বাজার সংলগ্ন শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়।
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব, আশরাফ আলী খান, জেলা প্রশাসক (ডিসি) জনাব, শাহেদ পারভেজ, পুলিশ সুপার (এসপি) জনাব, মো. ফয়েজ আহমেদ ভাষা শহীদদের শ্রদ্ধায় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান’র নেতৃত্বে নেত্রকোনা জেলা প্রেসক্লাব এবং সামাজিক, রাজনৈতিক,ধর্মীয় ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”