ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাইয়ের অভিযোগে ঢাকা রাজধানীতে মো. স্বপন ওরফে চোরা স্বপন (৫২) নামে একজনকে আটক করেছেন পুলিশ। তেজগাঁও থানার ফার্মগেট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ছুরি এবং ছিনতাই করা টাকা উদ্ধার করা হয়। আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাসে যাত্রীবেশে উঠে বমি করে যারা ছিনতাই করে তাদের কাছে গুরু স্বপন নামে পরিচিত চোরা স্বপন। স্বপন বরিশাল জেলার কাজিরহাট থানার সন্তোষপুর গ্রামের মৃত আয়নাল ফকিরের ছেলে। তিনি চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে অস্ত্র ও ছিনতাইয়ের অভিযোগে ১০টি মামলা রয়েছে।
তিনি একসময় চুরি করতেন। চুরির অভিযোগে বেশ কয়েকবার আটকও হন। এ কারণে গ্রামের সবাই তাকে চোরা স্বপন নামেই চেনে এবং ওসি জনাব, মহসীন আরো বলেন, গ্রাম ছেড়ে ঢাকায় এসে তিনি ছিনতাই শুরু করেন।