বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৪

খাঁচায় মধু চাষ জনপ্রিয় হয়ে উঠেছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শীত মৌসুম এলেই বেশ জনপ্রিয় হয়ে উঠে খাঁচায় মধু চাষ। মাদারীপুরের শিবচর উপজেলায় খাঁচায় উৎপাদিত খাঁটি মধু যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।
মৌমাছিরা এখন কালোজিরা ও ধনিয়া ফুল থেকে মধু আহরণে বেজায় ব্যস্ত। তেমনি মাদারীপুরের শিবচর উপজেলাজুড়ে দিগন্ত বিস্তৃত মাঠজুড়ে কালোজিরা ফুল ফুটেছে। সরাসরি না দেখলে সেই মনোরম সৌন্দর্য উপলব্ধি করা কঠিন। দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে উপজেলার বিভিন্ন মাঠের পাশে খাঁচা বানিয়ে চাষ করছেন মৌমাছি।
উপজেলার কয়েকটি এলাকায় দেখা গেছে, মধু চাষিরা খাঁচা থেকে মধু সংগ্রহ করছেন। দ্বিতীয়াখন্ড, কাদিরপুর, শেখপুর এলাকার বিভিন্ন ক্ষেতের চারপাশে চলছে খাঁচায় মৌমাছির চাষ।