বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৪

মরদেহ উদ্ধার এক যুবকের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শ্বশুরবাড়ির এলাকায় একটি সয়াবিনক্ষেত থেকে আবুল কাশেম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে, আর এ ঘটনা লক্ষ্মীপুরের কমলনগরে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
কাশেম কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরপাগলা গ্রামের মোল্লাবাড়ির আবু সায়েদের ছেলে।
তিনি পেশায় কৃষি শ্রমিক ছিলেন।
জানা গেছে, প্রায় তিন মাস আগে কাশেম চরজাঙ্গালিয়া গ্রামের আলি আক্কাসের মেয়ে তাসলিমাকে বিয়ে করে। তাসলিমা তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়।
কাশেমের বাবা আবু সায়েদ জানান, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কাশেম তার শ্বশুরবাড়ির উদ্দেশে বাড়ি থেকে বের হয়। আজ বুধবার সকালে ছেলের মৃত্যুর খবর পান তিনি। তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি তার।
কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল বলেন, কাশেমের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাক-মুখ দিয়ে রক্ত বের হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।