ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিজঘর থেকে স্বামী আরিফ হোসেন ও স্ত্রী রিয়া মনির গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে, আর এ ঘটনা পটুয়াখালী কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নের আসালত খাঁ পাড়া গ্রামের। সোমবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে এ দম্পতির মৃতদেহ মহিপুর থানা পুলিশ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, আরিফ পেশায় একজন ফটোগ্রাফার। তিনি কুয়াকাটায় পর্যটকদের ছবি তুলে জীবিকা নির্বাহ করতেন। ওই রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল বলে পড়শিরা জানায়। মধ্যরাতে এ দম্পত্তির চার বছরের একমাত্র শিশু কন্যার কান্নার শব্দ পায় স্বজনরা। ঘরে গিয়ে তারা রিয়া এবং আরিফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
স্বজনেরা জানান, তারা আরিফকে ঘরের মধ্যে এবং রিয়ামনিকে বারান্দায় মৃত ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
মহিপুর থানার ওসি জনাব, আনোয়ার তালুকদার জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।