বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৪

তিনজন নিহত ট্রাক-অটোরিকশা সংঘর্ষে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন, আর এ ঘটনা গাজীপুরের কালিয়াকৈরে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার টালাবহ গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মফজেল হোসেন (৬৫), আব্বাস জোয়াদ্দারের ছেলে জাহিদুল ইসলাম (৪০) এবং একই উপজেলার বাউমান টালাবহ গ্রামের মৃত হাছেন আলীর ছেলে শওকত আলী (৪২)। তারা তিনজনই নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি জনাব, শাহাদাত হোসেন জানান, শিলাবৃষ্টি পাম্পের পাশে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। লাশ তিনটি উদ্ধার করা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।