ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হত্যা মামলায় জয়পুরহাটে মা-ছেলেসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ সোমবার সকাল ১১টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক জনাব, নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, দণ্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার কোকতারা গ্রামের মৃত রুস্তম আলীর স্ত্রী সহিদা বেগম ও ছেলে মো. রব্বানী, একই উপজেলার দরগাপাড়া গ্রামের আবু রায়হানের স্ত্রী আমিনা বেগম ও ছেলে রাফিউল এবং কোকতারা গ্রামের নায়েব আলীর ছেলে মোজাফফর হোসেন। এর মধ্যে আমিনা বেগম পলাতক। বাকি চার আসামিকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।