বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৬

ছিনতাই চক্রের সদস্য গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাইয়ের অভিযোগে ঢাকা রাজধানীতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুইটি ছুরি উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুইজন হলেন, সুমন আল হাসান (২৯) ও মো. আবুল হোসেন (৪০)। গতকাল শুক্রবার তেজগাঁও থানার ফার্মগেট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ।
তেজগাঁও থানার ওসি জনাব, মোহাম্মদ মহসীন জানান, গ্রেপ্তারকৃতরা বাসের ভেতর যাত্রীর উপর বমি করে বিশেষ কৌশলে টাকা ছিনতাই করেন। তাদের সাথে কিছু গাড়ি চালক ও হেলপার জড়িত। তাই ছিনতাইকৃত টাকার একটি অংশ তাদেরও দিতে হয় বলে দাবি করেন গ্রেপ্তার দুইজন।
তাদের গ্রুপে মোট পাঁচজন সদস্য রয়েছে। তারা বিভিন্ন বাসে উঠে কৃত্রিম জটলা সৃষ্টি করেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।