বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৬

কুপিয়ে জখম করার অভিযোগ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আমির হোসেন (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে নোয়াখালীর সেনবাগে ঘরে ঢুকে স্ত্রী, কন্যা ও শাশুড়িকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইদিলপুর গ্রামের ফাতেমার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আমির হোসেন পালিয়ে গেছেন।
আহতরা হলেন, অর্জুনতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইদিলপুর গ্রামের লোকমান হোসেনের স্ত্রী মাফিয়া বেগম (৬০) তার মেয়ে ফাতেমা বেগম (৩৮) ও নাতনি রাবেয়া আক্তার (১৮)। আমির হোসেন আহত ফাতেমা বেগমের সাবেক স্বামী।
সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।