শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:২৭

হত্যার রহস্য উদঘাটন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নৃশংসভাবে খুন হওয়া হবিগঞ্জের চুনারুঘাটে ইজিবাইক (টমটম) চালক আতাউর রহমানের হত্যার রহস্য উদঘাটন হয়েছে। প্রধান আসামি হাবিবুর রহমান রামিম মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাবা, রাহেলা পারভীনের আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে।
আদালত সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারি গ্রামের ইজিবাইক (টমটম) চালক আতাউরের মৃতদেহ একই গ্রাম থেকে উদ্ধার করা হয়। নিহত আতাউর রহমান বালিয়ারি গ্রামের মৃত আব্দুল খালের পুত্র।
পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ১২ ঘণ্টার মাঝে প্রধান আসামি মো. হাবিবুর রহমান রামিমকে নিজ এলাকা থেকে গ্রেফতার করেন।
রামিম পরে পুলিশের নিকট হত্যার দায় স্বীকার করলে মঙ্গলবার সন্ধ্যায় আদালতে প্রেরণ করা হলে সে ম্যাজিস্ট্রেট এর নিকট ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে ঘটনার দায় স্বীকার করে।
এ বিষয়ে চুনারুঘাট থানার (ওসি) জনাব, হিল্লোল রায় জানান, প্রধান আসামি রামিমের দেয়া তথ্য মতে এর আগে আমরা হত্যায় ব্যবহৃত ছুরি ও দা উদ্ধার করেছি। তার দেয়া তথ্য মতে ভিকটিম আতাউরের মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়। সে পুলিশের নিকট ঘটনার দায় স্বীকার করার পর আদালতে বিজ্ঞ বিচারকের নিকটও জবানবন্দি দিয়ে ঘটনার দায় স্বীকার করেছে।