ডেইলি ক্রাইম বার্তা : দুই কেজি গাঁজাসহ বরিশাল গড়িয়ার পাড় এলাকায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ। মাদক ব্যবসায়ী হলেন, মোঃ শামীম সরদার (৩৯)। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গড়িয়ার পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ শামীম সরদার বরিশাল নেছারাবাদ এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে একটি আভিযানিক টিম গড়িয়ার পাড় গোল চত্ত্বর সংলগ্ন একটি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন এবং মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতার মাদক ব্যবসায়ী মোঃ শামীম সরদারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে বলে জানান তারা।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”