ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সরকারি বিনা মূল্যের চার টন পাঠ্যবইসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে পটুয়াখালীর মহিপুরে। উপজেলার মোয়াজ্জেমপুর সালেহিয়া আলিম মাদ্রাসার সামনের সড়ক থেকে ট্রাকটি জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, কৌশিক আহমেদ বলেন, সরকারি বই বিক্রি করার সময় একটি ট্রাক জব্দ করি। পরে ট্রাকসহ বইগুলো মহিপুর থানায় হস্তান্তর করেছি। মামলা প্রক্রিয়া চলছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, মো. জাহাঙ্গীর হোসেন বলেন, রাতের আঁধারে বই বিক্রি করা হচ্ছিল। প্রাথমিকভাবে আমরা বইগুলো জব্দ করেছি।