বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪০

আরও কমলো তাপমাত্রা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কয়েক দিন ধরে শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এরই মধ্যে অঞ্চলটিতে তাপমাত্রা আরও কমলো। তেঁতুলিয়ায় এখন দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
স্থানীয়রা জানান, ফের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। রাতভর প্রচণ্ড ঠাণ্ডা অনুভব হয়েছে। এ অঞ্চলে দিনের তুলনায় রাতে শীত অনুভূত হয় বেশি।
এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশির ভাগ মানুষ হচ্ছে শিশু ও বৃদ্ধ রোগী।