ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মা (৩০) ও শিশুকন্যাকে (১২) ধর্ষণের ঘটনায় করা মামলার এজহারভুক্ত আসামি মো: হারুনকে (৪২) গ্রেফতার করেছেন পুলিশ, আর এ ঘটনা নোয়াখালীর সুবর্ণচরের।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকার গাবতলী থেকে আসামি মো: হারুনকে গ্রেফতার করা হয়।
চরজব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো: রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মো: হারুন সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর কাজী মোখলেছ গ্রামের মৃত বশির আহম্মদের ছেলে।