বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪০

হঠাৎ মাঝারি শৈত্যপ্রবাহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে পঞ্চগড়ে। ৪ দিন পর আবার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছে। মাঘের শেষে আবারও শীতের দাপট বেড়েছে পঞ্চগড়ে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৬টায় জেলায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা রেকর্ডের তথ্যটি জানিয়েছেন জেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এবং তিনি বলেন, ৪ দিন পর আবার তাপমাত্রা কমে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রায় আজকে এ জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বইছে।
স্থানীয়রা জানায়, সকাল থেকে অবারও হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা নেই তবে ভোরে সামান্য কুয়াশাও দেখা গিয়েছে। সূর্যের দেখা মিলেছে তবে রোদের উত্তাপ নেই। মাঝে মাঝে উত্তরের ঠান্ডা বাতাস বয়ে যাওয়ায় প্রচন্ড শীত অনুভূত হচ্ছে।