শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৮

মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বিএমপি’র।

ডেইলি ক্রাইম বার্তা : পুলিশ কমিশনার (বিএমপি) বরিশাল মেট্রো পলিটন পুলিশ এর জনাব, জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে বরিশাল রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল সেডে বিএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে ২২ জানুয়ারি। সভার শুরুতেই সভাপতি মহোদয় বিএমপি’র বিভিন্ন সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং  চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলতে সকলকে নির্দেশনা প্রদান করেন। এ সময় সভায় বিএমপি’তে কর্মরত এএসআই নিকুঞ্জ চন্দ্র শীল কে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব, হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব, মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব, মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল  ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত)  জনাব, মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব, মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব, এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) জনাব, খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব, বি এম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতিপ্রাপ্ত) জনাবা, রুনা লায়লা সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”