শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪৬

সড়ক দুর্ঘটনায় নিহত একজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাস্তা পার হতে গিয়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় এনামুল সরদার মনির (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
শনিবার রাতে উপজেলার পিংলজংগের কামাল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
এনামুল সরদার মনির খুলনার সোনাডাঙ্গা উপজেলার পান্না সরদারের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, কামাল ফিলিং স্টেশনে জ্বালানী তেল নেয়ার জন্য একটি বাস থামে। এ সময় বাসের সুপারভাইজার রাস্তা পার হতে গেলে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন দৌড়ে এলে মাইক্রোবাসটি রেখে চালক পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা জরুরি সেবা নম্বর-৯৯৯-এ ফোন দিলে ফকিরহাট ফায়ার সার্ভিস ও থানা পুলিশ যৌথভাবে তাকে উদ্ধার করেন।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভির মাহমুদ অনিক জানান, দুর্ঘটনার শিকার মনিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
ফকিরহাটের ফায়ার সার্ভিসের মনির হোসেন জানান, ঘটনাটি জানতে পেরে তারা ঘটনাস্থলে গিয়ে মনিরকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে আসেন।
মোল্লাহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুর রহমান বলেন, লাশ হাসপাতালে রাখা আছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।