শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪৬

ঝুলন্ত মরদেহ উদ্ধার নেত্রকোনায়।

ডেইলি ক্রাইম বার্তা : শ্বশুরবাড়ির পুকুর পাড়ের একটি গাছ থেকে মো. দেলোয়ার হোসেন (৪৫) নামে এক সরকারি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা নেত্রকোনা সদর উপজেলায়। শুক্রবার (১৯ জানুয়ারি) চল্লিশা ইউনিয়নের বামনমোহা গ্রামের শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
দেলোয়ার হোসেন সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের কাওয়ালিকোনা গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি ঢাকা গণপূর্ত অধিদপ্তরে পিএ পদে চাকরি করতেন। গত দুই মাস আগে নেত্রকোণা গণপূর্ত অফিসে যোগদান করেন।
দেলোয়ারের স্ত্রী কবিতা আক্তার বলেন, বৃহস্পতিবার রাতে বাড়িতে কখন এসে এই ঘটনা ঘটিয়েছে তা আমি জানি না। সকালে লোকজনের মাধ্যমে খবর পেয়ে বাড়ির পাশে পুকুরপাড়ে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ওসি জনাব, আবুল কালাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”