শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪৬

ফেনসিডিল ও বিদেশি পিস্তলসহ একজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন,দুই রাউন্ড গুলি ও ১১৬ বোতল ফেনসিডিলসহ জয়পুরহাটে মাদক সম্রাট মনির হোসেনকে গ্রেফতার করেছেন র‌্যাব।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মধ্যে রাতে পাঁচবিবি উপজেলার ছোটমানিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর জনাব, মোঃ শেখ সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।
কোম্পানি অধিনায়ক মেজর জনাব, মো. শেখ সাদিক জানান, গ্রেফতারকৃত মনির পাঁচবিবি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ও অস্ত্র সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিলেন। এমন গোপন সংবাদে গত রাতে তার বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এসময় তার নিজ শয়নকক্ষে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র ও গরুর গোহাল ঘরের মাটির নিচে লুকিয়ে রাখা ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।