শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫০

চালকের প্রাণ গেল ট্রাক্টর উল্টে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিয়ন্ত্রণ হারিয়ে নেত্রকোনার দুর্গাপুরে বালুবোঝাই ট্রাক্টর উল্টে গিয়ে চাপা পড়ে এনামুল হক (৩২) নামের এক চালক নিহত হয়েছেন।
রবিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সোমেশ্বরী নদীর এক নম্বর বালু মহালের সদর ইউনিয়নের ফারুংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা এলাকার আব্দুল কাদিরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমেশ্বরী নদীর এক নম্বর বালু মহাল থেকে বালুবোঝাই করে ট্রাক্টরটি চালিয়ে ড্রাইভেশন দিয়ে উঠছিলেন এনামুল।
হঠাৎ ট্রাক্টরটির নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ইঞ্জিন উল্টে গিয়ে চাপা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে উপস্থিত লোকজন ট্রাক্টরটির চাপা থেকে তাকে উদ্ধার করেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।