শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫০

মাদক ব্যবসায়ী ফেন্সিডিলসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার করেছেন পুলিশ। গ্রেফতারকৃত মিজানুর রহমান (২০) লালমনিরহাট হাতিবান্ধা উপজেলার পশ্চিম স্বরডুবি গ্রামের শামসুল হকের ছেলে।
এ ঘটনায় মিজানুর রহমানের সহযোগী পলাতক রয়েছে এবং গঙ্গাচড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মিজানুরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গঙ্গাচড়া থানার ওসি জনাব, মাসুমুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া উপজেলার লহ্মীটারী ইউনিয়নের মহিপুর ব্রিজের উত্তর পার্শ্বে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় কালিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সন্দেহজনক অটোরিক্সায় তল্লাশি চালালে ৫৩ বোতল ফেন্সিডিলসহ মিজানুর রহমানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাতক আসামি রকি মিয়ার সাথে ফেন্সিডিলের কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে মিজানুর।