ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রেলস্টেশন থেকে কনকনে ঠাণ্ডায় নাটোরের লালপুরে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) মরদেহ এবং নাটোরের বড়াইগ্রামে নদী থেকে অপর এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ।
আজ শনিবার সকালে লালপুরের আব্দুলপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফরম থেকে অজ্ঞাত বৃদ্ধের এবং বড়াইগ্রাম উপজেলার বাগডোব গ্রামে বড়াল নদী থেকে মগরেব আলী (৭৩) নামে অপর এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, হারুনুজ্জামান রমেল বলেন, আব্দুলপুর স্টেশনের প্ল্যাটফরমে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পড়ে আছেন বলে সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে তার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিচয় শনাক্ত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
অপর দিকে বড়াইগ্রামে নদী থেকে অপর এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।