শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০০

অপহৃত কিশোরী উদ্ধার এবং গ্রেপ্তার একজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অপহৃত কিশোরীকে যৌথ অভিযানে ১৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছেন র‌্যাব, আর এ অপহৃত ঘটনা নওগাঁর ধামইরহাটের। এ সময় ইমাম হোসাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। ইমাম হোসাইন ধামইরহাট উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধামইরহাট উপজেলার তাহেরপুর গ্রামে কিশোরী গত ২৫ ডিসেম্বর প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে রাস্তায় উঠলে তাকে অপহরণ করে ইমাম হোসাইনসহ কয়েকজন। পররর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে ১ জানুয়ারি ধামইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইমাম হোসেইনকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরো চারজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ ও র‌্যাব-১ যৌথ অভিযানিক দল বুধবার রাত ৯টায় ঢাকার সাভার থানা এলাকা থেকে মুলহোতা ইমাম হোসাইনকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করেন।