শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০০

দুইজন আরোহী নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজশাহীর পুঠিয়ায় মেডিক্যাল কলেজের ছাত্রসহ দু’জন নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে পুঠিয়া-তাহেরপুর রোডের বাসুপাড়া বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মহব্বত আলী (২৪) তিনি মেডিক্যাল কলেজশিক্ষার্থী। তিনি রংপুর মেডিক্যাল কলেজের ইন্টার্ন শিক্ষার্থী তার বাড়ি তেতুলিয়া গ্রামে এবং তিনি আক্কাস আলীর ছেলে। নিহত আরেকজন হলেন, সাঈদ হোসেন, তিনি রাজশাহীর একটি কলেজে অনার্সের ছাত্র ও তেতুলিয়া গ্রামের জেকের আলীর ছেলে।
জানা যায়, ঘটনাস্থলেই ওই দু’জন মারা যান।
পুঠিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনসার আলী জানান, নিহত দু’জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন বাসটি আটক করেছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, সাইদুর রহমান জানান, বাসটিকে জব্দ করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।