ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিপুল পরিমাণ ককটেল এবং পেট্রল বোমা বানানোর সময়ে ঢাকা রাজধানীর জুরাইন রেলগেটসংলগ্ন একটি বাড়ি থেকে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৩।
২৮টি পেট্রল বোমা এবং ৬টি কসটেপসহ বিপুল পরিমাণ ককটেলসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আবুল কাশেম (৩৫), ফজলে রাব্বী (২৭), আলমগীর হোসেন (৩০)।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার জনাব, খন্দকার মঈন খান সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।