শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৮

ট্রাকের পেছনে ধাক্কায় দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই ট্রাকের সংঘর্ষে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নে চালক ও চালকের সহকারী নিহত হয়েছেন।
শনিবার ভোরে আহম্মেদপুর কারবালা এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন চালক শাহিনুর রহমান (২৮)
ঝিনাইদহের শৈলকুপার উপজেলার বারইপাড়া গ্রামের মরহুম এলাহী বখশের ছেলে ও একই উপজেলার অচিন্তপুর গ্রামের চালকের সহকারী জসীম উদ্দিন (২৬)।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, এএনএম মাসুদ জানান, ভোরে কারবালা এলাকায় রাজশাহী থেকে ঝিনাইদহগামী বালু বোঝাই ধীরগতির একটি ট্রাককে একই দিক থেকে আসা দ্রুতগতির অপর একটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ও চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার ও ট্রাক দু’টি জব্দ করেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।