বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৯

বিস্ফোরণে তিনজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাইস মিলের বয়লার বিস্ফোরণে ঠাকুরগাঁও সদর উপজেলার রহমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ দাসপাড়া এলাকায় মা-মেয়েসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টায় পল্লী বিদ্যুৎ দাসপাড়া এলাকায় একটি রাইস মিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দাসপাড়া এলাকার সাগরের স্ত্রী দীপ্তি রানী (৪০), তার মেয়ে পূজা (৮) ও উমাকান্তের ছেলে পলক (৯)। এ সময় বাড়ির মালিক সাগর ও নিখিল আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও পুলিশ সুপার জনাব, উত্তম কুমার পাঠক বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।