শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৮

অভিমান করে গৃহবধূর আত্মহত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রবাসী স্বামীর ওপর অভিমান করে ঢাকা রাজধানীর কদমতলীতে সম্পা আক্তার (২৩) নামের এক গৃহবধূ ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্বজনরা।
গতকাল মঙ্গলবার বিকেলে কদমতলী রায়েরবাগের মোহাম্মদবাগ ভাড়া বাসার পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার সময়ে তার স্বামী জাহাঙ্গীর সর্দার প্রবাসে ছিলেন। পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। এ দম্পতির সাড়ে তিন বছরের এক মেয়ে ও দেড় বছরের এক ছেলে সন্তান রয়েছে।
সম্পা আক্তারের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়। তার বাবার নাম স্বপন বেপারী। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।
মৃতের চাচা আহমেদ সুমন জানান, ঘটনার আগে দুই সন্তানকে বাইরে রেখে দরজা বন্ধ করে ফাঁস লাগায় সম্পা। পরে আশপাশের ফ্ল্যাটের লোকজন তার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে তাদের খবর দেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানার পুলিশ তদন্ত করছেন।